বাংলাদেশের পাসপোর্টে আবার ফিরলো ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দগুচ্ছ
বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে 'এক্সসেপ্ট ইসরায়েল' বা 'ইসরায়েল ব্যতীত' শব্দগুচ্ছ। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, “পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।”
উল্লেখ্য, আগে বাংলাদেশের পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকত: “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত”। কিন্তু ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় থেকে এই লাইনটি বাদ দেওয়া হয়। তখন এ নিয়ে কোনো সরকারি ঘোষণা না থাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল।
নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ তার পূর্বের অবস্থানে ফিরে গেল, যেখানে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখার নীতিই বহাল ছিল।
বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের নীতির বিরোধিতা করে আসছে।